• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

স্থানীয় নির্বাচন কবে জানা যাবে খুব শিগগিরই: ইসি আনোয়ারুল

দেশ টিভি ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় নির্বাচনের কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করে তিনি বলেছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের সময়সূচি ও অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। আরও কিছু প্রস্তুতি রয়েছে। আচরণবিধি অলরেডি আমরা চূড়ান্ত করেছি। কিছু কিছু নতুন বিষয় এখানে এসেছে, যেগুলো আমরা জাতীয় সংসদ নির্বাচনে করেছিলাম। অনেকগুলোই সেখানে আমরা এনেছি এবং দুই-এক দিনের মধ্যে আপনারা গেজেট নোটিফিকেশনটা দেখতে পাবেন।’

ইসি আনোয়ারুল বলেন, ‘এরপর আপনাদের প্রশ্ন, ইউনিয়ন পরিষদের নির্বাচনটার শিডিউল কবে হবে? এই মাসের মধ্যেই অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। আমাদের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুতগতিতে চলছে। আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।’

নির্বাচনের সময় নির্ধারণে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের বিভিন্ন পাবলিক পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এই পরীক্ষাগুলো বিবেচনায় আমাদেরকে রাখতে হচ্ছে। কারণ, কেন্দ্রগুলো হবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং প্রিজাইডিং অফিসার হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘সুতরাং এই দুটি যেন একই সময় না হয়, সে বিষয়টি বিবেচনা করে এই পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করব। তারপরও যেসব বিষয় আইনগত বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোকে প্রায়োরিটি দেব। যতটুকু সম্ভব সেটাকে আমরা ওইভাবে শিডিউলে নিয়ে আসব।’

নির্বাচন কমিশনার জানান, এই মুহূর্তে নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ বলা সম্ভব নয়। তবে কমিশন এ নিয়ে কাজ করছে এবং অচিরেই সবকিছু জানানো হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা আশা করছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে আমাদের স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে। ভোটার স্থানান্তর এটা একটা রুটিনওয়ার্ক। মানুষের বিভিন্ন প্রয়োজনে হয়ে থাকে।’

সিটি করপোরেশন নির্বাচন প্রয়োজন অনুযায়ী আয়োজন করা হবে বলেও জানান তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি পর্যায় শেষ হওয়ার পর সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য যেসব স্থানীয় সরকার নির্বাচন বাকি রয়েছে, সেগুলো আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনগত বাধ্যবাধকতা, পারিপার্শ্বিক পরিস্থিতিসহ সব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নির্বাচনের সময়সূচি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

হজের নিবন্ধন করবেন যেভাবে

উন্নয়ন প্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: স্পিকার

নির্বাচন কমিশন ‘রোডম্যাপ’ শব্দটি ব্যবহার করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কর্মপরিকল্পনা করব। এটা দাপ্তরিক কাজকর্ম সুন্দরভাবে করার জন্য প্রত্যেক দপ্তরে একটা কর্মপরিকল্পনা হয়। সেইটার ধারাবাহিকতা রক্ষাতে আমরা কর্মপরিকল্পনা করছি।’

এমএম/

  • স্থানীয় সরকার নির্বাচন
  • ইসি আনোয়ারুল
এ সম্পর্কিত আরও খবর
কারা করতে পারবেন ইউপি নির্বাচন?
কারা করতে পারবেন ইউপি নির্বাচন?
স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল
স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল
ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ সম্পর্কে যা জানালো নির্বাচন কমিশন
ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ সম্পর্কে যা জানালো নির্বাচন কমিশন
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন: স্বাস্থ্য মন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন: স্বাস্থ্য মন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X